বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৩:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৩:৪৩

  বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি একত্বতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে অবস্থান নিয়ে স্লোগান শুরু করে মেইন গেটের দিকে অগ্রসর হয়। এসময় পুলিশ মেইন গেট বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা মেইন গেটের বেরিকেড ভেঙ্গে বেরিয়ে পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক এর দিকে অগ্রসর হতে থাকে। তিন বার পুলিশি বাধা প্রতিরোধ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা। এসময় বিপুল সংখ্যক পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিয়ে ঘোনাপাড়ায় এ্যাকশনের জন্য প্রস্তুত হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক দখলে নেয়।

মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা নানা স্লোগান দেয়। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থী অনন্যা রহমান  বলেছেন, ‘কোটা সংস্কার না করা পর্যন্ত এবং মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’ বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী এই সড়ক অবরোধে অংশ নিয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের