শেষ হয়েছে স্কলাসটিকা স্কুলের শিক্ষা সমাপনী

ক্যাম্পাস রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ১০:২৫আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:৫২
image

দেশের অন্যতম প্রধান ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাসটিকার ও এবং এ লেভেলের শিক্ষা সমাপনী শেষ হয়েছে। ৩ জুলাই শুরু হয়ে ৭ জুলাই সন্ধ্যায় শেষ  হয় এটি। এতে মোট ৫১৩ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সমাপনী সনদ প্রদান করা হয়েছে।

শেষ হয়েছে স্কলাসটিকা স্কুলের শিক্ষা সমাপনী

স্কুলের উত্তরা ও মিরপুর সিনিয়র শাখার এসটিএম মিলনায়তনে চারদিন আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক,  টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন স্কলাসটিকার পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) ওয়াসিমা পারভীন ও  বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড  সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর গবেষণা বিশেষজ্ঞ ও স্কলাসটিকার সাবেক শিক্ষার্থী তকবির নুরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব) কায়সার আহমেদ ও মিরপুর শাখার সিনিয়র ভাইস-প্রিন্সিপাল  ফারাহ্ সোফিয়া আহমেদ।

শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমরা মাদক ও জঙ্গীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। এ যুদ্ধে আমরা জয়ী হবো, কারণ বাঙালি প্রতিবাদী জাতি, লড়াই করে টিকে থাকা জাতি। আর এ যুদ্ধের পর শান্তি স্থাপিত হলে দেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বক্তারা  শিক্ষার্থীদের আগামী দিনের নেতা হিসাবে আখ্যায়িত করে আশা প্রকাশ করেন যে, তোমাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।

বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান ও আবৃত্তিতে সাজানো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান