নোবিপ্রবিতে মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ২২:২৯আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২২:৩৩

নোবিপ্রবিতে মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। শোকের মাসের প্রথম দিন বুধবার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি পরিববারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের শপথ গ্রহণ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাননীয় উপাচার্য শপথ বাক্য পাঠ করান।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিক্ষা বিভাগ ও সমাজ বিজ্ঞান বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের আজ প্রথম দিন ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের’ ওপর কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম