নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বড় পুকুর পাড়ের চারপাশের রাস্তায় সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ইলেকট্রিফিকেশান লাইটিং, সিট বেঞ্চ, ড্রেন ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে, শেষ হয় ২০১৮ সালের অক্টোবরে।
আজ মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন এ ওয়াকওয়ের। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মোহাম্মদ হুমায়ূন কবীর,সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম,শিক্ষক সমিতির সভাপতি ড. আবদল্লাহ-আল মামুন,পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক জনাব এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,গ্রন্থাগারিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।








