ইউল্যাবে চলছে তিন দিনব্যাপী বইমেলা

ক্যাম্পাস রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৪:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:১১
image

ইউল্যাবে (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। অধ্যাপক ড. আনিসুজ্জামান ইউল্যাব লবি, ধানমন্ডিতে রবিবার (১৪ অক্টোবর) এ মেলা উদ্বোধন করেন।

ইউল্যাবে চলছে তিন দিনব্যাপী বইমেলা
পরে তিনি বইমেলা নিয়ে ইউল্যাব অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, ‘ছাপার বই হোক আর ইন্টারনেটের বই হোক, মানুষ যেন বই পড়ে। কারণ, বইয়ের মধ্য দিয়ে হাজার হাজার বছরের ইতিহাস আমরা পাই, হাজার হাজার মানুষের কণ্ঠস্বর শুনি এবং আমাদের জীবনের যত আবেগ তার পরিচয় পাই।’ স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাব মিডিয়া স্টাডিজ ও জার্নালিজমের অধ্যাপক ও ইউল্যাব লাইব্রেবির কো-অর্ডিনেটর ড. সুমন রহমান। উদ্বোধনী বক্তব্য দেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সমাপনী বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক জহিরুল হক। এ সময় ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য্য, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইউল্যাবে চলছে তিন দিনব্যাপী বইমেলা
বাংলা একাডেমি, নজরুল ইন্সটিটিউট, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেড, বুকওয়ার্ম, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), নিমফিয়া পাবলিকেশন, প্রথমা, বেঙ্গল লাইটস্ ও কাগজ প্রকাশনী, সাহিত্য প্রকাশ, দিব্য প্রকাশ, অন্য প্রকাশ/পূর্ব-পশ্চিম, আগামী প্রকাশনী, ইউল্যাব পাবলিকেশন, রকমারি ডটকম, টইটুম্বুরসহ মোট ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে বইমেলায়।
১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম