জবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের বর্ণাঢ্য প্রস্তুতি

জবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ২২:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২২:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। তবে সরকারি ছুটি থাকায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’ তথা ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হবে ২২ অক্টোবর। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

সকাল ৯টায় এই আয়োজনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় থেকে রায় সাহেব মোড় পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হবে। এরপর সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে অ্যাকাডেমিক ভবনের নিচ তলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

এছাড়াও দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম