অজ্ঞান পার্টির খপ্পরে নোবিপ্রবি ভর্তি পরীক্ষার্থী

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি
২৫ অক্টোবর ২০১৮, ২২:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২২:৫৩

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পরীক্ষার্থী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সবকিছু খুইয়েছেন। তার নাম মো.বিল্লাল। 

জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে নোয়াখালীগামী লোকাল ট্রেন নোয়াখালী এক্সপ্রেসে করে নরসিংদী থেকে নোয়াখালী আসার পথে ট্রেনের মধ্যে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। পরে স্থানীয়রা  অচেতন অবস্থায় স্টেশনে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নোয়াখালী  জেনারেলে  হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার স্বপন কুমার দাস জানান, সে কিছুটা সুস্থ হয়েছে। তবে শরীরে এখনও বিষক্রিয়া আছে। স্যালাইন চলছে, আশা করি- খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা আশাবাদী সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম নজরুর ইসলাম বলেন, ‘স্থানীয় প্রশাসন এসব বিষয়ে তদারকি করছে। আশা করি, এ সমস্যাগুলো পরে আর হবে না।’

নোবিপ্রবিতে নরসিংদীর  শিক্ষার্থীদের অঞ্চল ভিত্তিক সংগঠন  আমরা নরসিংদীবাসীর সভাপতি জাহিদ হাসান বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে আমরা তার সব ধরনের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। আমরা সংগঠনের পক্ষ থেকে সবরকম সাহায্য করব। নোয়াখালীতে থাকা অবস্থায় সংগঠনের সদস্যরা ওর সাহায্যে সবসময় নিবেদিত থাকবে।’

উল্লেখ্য, তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটায় এবং সে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম