না ফেরার দেশে নোবিপ্রবির ছাত্র মোহসীন

নোবিপ্রবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ১৪:৫১আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৫:০৪
image

অকালেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ছাত্র মোহাম্মদ মোহসীন ফরহাদ।

না ফেরার দেশে নোবিপ্রবির ছাত্র মোহসীন

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি। এর আগে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহসীন। গতকাল বাংলা ট্রিবিউনে তার জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 

একুয়াকালচার বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত লক্ষীপুরের মোহসীনের যেখানে ক্যারিয়ার গঠনের প্রতিযোগিতায় শামিল হওয়ার কথা ছিল, সেখানে নিভে গেল তার জীবনপ্রদীপ। অশ্রুসিক্ত কন্ঠে মোহসীনের এক সহপাঠী বলেন, 'কেবলই আমরা সবাই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে সুযোগটা সে আর দিলো না।'

এদিকে মোহসীনের মৃত্যুতে পুরো ক্যাম্পাস জুড়ে বইছে শোকের ছায়া। শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী কেউই মেনে নিতে পারছেন না তার এই অকালে চলে যাওয়াকে। তার এই অকাল মৃত্যুতে নোবিপ্রবি সাংবাদিক সমিতিসহ অন্যান্য সংগঠন গভীর শোক জানিয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি