ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিএসই ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৪

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিএসই ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে হয়ে গেল সিএসই ক্যারিয়ার ফেস্ট ২০১৮। এই ফেস্টে বর্তমান শিক্ষার্থী ও স্নাতকদের সরাসরি চাকরির সুযোগ ও কর্মক্ষেত্রে সিএসই-এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

ফেস্টের প্রথম দিনের আয়োজনে ছিল ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট’। এ রিক্রুটমেন্ট প্যানেলে অংশগ্রহণ করে তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার ভিত্তিক বিভিন্ন কোম্পানি।  ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বর্তমান ও সদ্য পাশ করা শিক্ষার্থীরা চাকরির জন্য তাদের সিভি জমা দেন।

ফেস্টের দ্বিতীয় দিনে ২২ নভেম্বর ২০১৮ ছিল চারটি সেশন। এর মধ্যে ছিল চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ, ক্যাম্পাস রিক্রুমেন্টে জমা পড়া সিভির মূল্যায়ণ, তৃতীয় সেশনে ছিল 'ক্যারিয়ার টক’। এবং অনুষ্ঠানের সমাপনী সেশনে ছিল 'ইন্ডাস্ট্রিয়াল টক'।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, আবদুল্লাহ আল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম।  ট্যাকনোহেভেন কোম্পানি লিমিটেডের সিইও, হাবিবুল্লাহ এন করিম, ব্রেইন স্ট্যাশন ২৩ -এর সিওও, এম জে ফেরদৌস, ইজেনারেশন লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি, এস এম আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক, মো. মাকসুদুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারপার্সন ড. আহমেদ ওয়াসিফ রেজা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি