প্রাইমএশিয়ায় ‘বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি’

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ২৩:২৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২৩:৩৯
image

সারাবেলা ও সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি’ শীর্ষক কার্যক্রমের এবারের আয়োজন ছিল রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে।

বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী৷ অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র তারকা রিয়াজ আহমেদ।
অতিথি আলোচকের বক্তৃতায় একাধিক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করা ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক, উন্নত আগামীর জন্য হোক।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন ও সোনালি ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান, স্কুল অব সায়েন্স-এর ডিন অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক, ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. আর. খান এবং প্রক্টর, সহযোগী অধ্যাপক ড. শিকদার মোঃ আনোয়ারুল ইসলাম৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক জববার হোসেন।
অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম