নারীর প্রতি সহিংসতা রোধে শাবিতে ক্যাম্পেইন

শাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৯

নারীর প্রতি সহিংসতা রোধে শাবিতে ক্যাম্পেইন 'নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য' এই স্লোগানকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 'ইউএন উইমেন বাংলাদেশ’ এবং বাঙলা কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ নানা আয়োজন করা হয় শাবি ক্যাম্পাসে।

নারীর জন্য নিরাপদ বিশ্ব সৃষ্টিতে সচেতনতা তৈরিতে এ ক্যাম্পেইনের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট সংলগ্ন যৌন হয়রানি সম্পর্কিত সচেতনতামূলক একটি বিলবোর্ড উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি নাজিয়া চৌধুরি, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার বণিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম