জাককানইবিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

জাককানইবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:৪৬
image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাককানইবিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল আমিন ও সভাপতি মো. শফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জাককানইবির উপাচার্য বলেন, ‘আমার বাবাকে ১৯৭১ সালের ২৭ নভেম্বর হত্যা করা হয়। বাবা যখন বাজারে যাচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে ধরে নিয়ে হত্যা করা হয়। আমি আমার বাবার লাশটিও খুঁজে পাইনি। আমার বাবার দোষ ছিল একটাই, তিনি মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন এবং বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তা বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটি-২০১৮ এর সভাপতি প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, আলোচক হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম, ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বক্তব্য রাখেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম