ইউডায় সামাজিক উদ্যোক্তা বিষয়ক সেমিনার

ইউডা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১
image

ইউডায় সামাজিক উদ্যোক্তা বিষয়ক সেমিনার

বাংলাদেশে সামাজিক যোগাযোগ উদ্যোক্তাদের ভবিষ্যত উজ্বল। মেধাবী উদ্যোমী তরুণদের  আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল মানবসম্পদে তৈরি করার জন্য ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ বিভিন্ন কৌশল গ্রহণ করছে বলে জানিয়েছে ইউডার উপ-উপাচার্য অধ্যাপক ড. আহমাদুল্লাহ মিয়া।

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর এমবিএ শিক্ষার্থীদের নিয়ে ইউডা অডিটোরিয়ামে ‘সোশ্যাল এন্ট্রেপ্রেনিউরশিপ: এইচআরএম  অ্যাজ অ্যান এন্ট্রাপ্রেনিউর টুল’ শীর্ষক এক সেমিনার তিনি এসব বলেন।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর ও সহযোগী অধ্যাপক  তপন কুমার বিশ্বাস, মাস্টার্স প্রোগ্রাম পরিচালক  অধ্যাপক  ড. সৈয়দ  আব্দুল্লাহ  সেলিম ও সহকারী অধ্যাপক  আব্দুল্লাহ-হিল  মুনতাকিমসহ আরও অনেকে।

অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম বলেন, ‘মেধাবী ও উদ্যোমী তরুণরা সরকারি-বেসরকারি চাকরির পেছনে হন্যে হয়ে না খুঁজে নিজেরাই হতে পারে স্বাবলম্বী। এই সামাজিক ব্যবসায়ের ধারা অব্যহত থাকলে বাংলাদেশে শীঘ্রই  জনসম্পদ থেকে মানবসম্পদে রূপান্তিত হবে।’

অধ্যাপক আব্দুল্লাহ-হিল-মুনতাকিম বলেন, ‘সামাজিক উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তরুণ ও নারীরা মূখ্য ভূমিকা পালন করছে। সম্প্রতি প্রকাশিত স্টেট অব সোশ্যাল এন্টারপ্রাইজ সার্ভেতে এ বিষয়টি উঠে এসেছে। সেই সঙ্গে দেশব্যপী উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাও স্থান পেয়েছে এ সমীক্ষায়।

এ সময় উপস্থিত ছিলেন এমবিএ ও বিবিএ কো-অর্ডিনেটর এবং বিজনেস স্ট্যাটিসটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল কবির সন্ধিসহ এমবিএ ও বিবিএর শিক্ষার্থীরা।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি