জবি শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

জবি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ১৪:৪০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:০৭
image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ শিক্ষার্থী আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বুধবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থীবাহী কয়েকটি বাস ক্যাম্পাস সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ে পৌঁছলে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির অনুরোধে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরলেও সকাল ১০টার দিকে আবার ক্যাম্পাসের গেটের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে।

জানা যায়, মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ১২টায় মেসের নিচ থেকে ২ শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করে ওয়ারী থানা পুলিশ। পরে তাদের ছাড়িয়ে আনতে গেলে আরও ১৩ জন শিক্ষার্থীকে পুলিশ আটক করে।

জবির দশম ব্যাচের ছাত্র আরাফাত ও তৌফিক জানায় যে, গতকাল রাতে প্রথমে সন্দেহজনকভাবে একজনকে নিয়ে যাওয়া হয় থানায়। পরবর্তীতে তাকে ছাড়াতে গেলে তাদেরকেউ আটক রেখে মারধর করা হয়। দ্বিতীয় দফায় তাদের অবস্থা জানতে থানায় যায় জবির কিছু শিক্ষার্থী, পরবর্তীতে তাদেরও আটক রেখে মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘ঘটনা জানতে পারার সাথে সাথে আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। কোনও অপরাধ ছাড়ায় সন্দেহের কারণে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ক্লোজ করা হয়েছে। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।’

ওয়ারী থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিশ্চিত হওয়ার পর গ্রেফতারকৃত শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসযাত্রায় বমির সমস্যা, জেনে নিন প্রতিরোধের সহজ উপায়
বাসযাত্রায় বমির সমস্যা, জেনে নিন প্রতিরোধের সহজ উপায়
অস্ট্রেলিয়া সিরিজের আগে সুখবর, ফিরলেন লিটন 
অস্ট্রেলিয়া সিরিজের আগে সুখবর, ফিরলেন লিটন 
প্যান্টের নিচে কোটি টাকার স্বর্ণ, চট্টগ্রামে ভারতীয় নাগরিক আটক
প্যান্টের নিচে কোটি টাকার স্বর্ণ, চট্টগ্রামে ভারতীয় নাগরিক আটক
যেখানে বাড়ির অংশ গাছ-পাথর-জলধারা, সুনীল শেট্টীর ‘জাহান’ যেন জীবন্ত বনভূমি
যেখানে বাড়ির অংশ গাছ-পাথর-জলধারা, সুনীল শেট্টীর ‘জাহান’ যেন জীবন্ত বনভূমি
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ