কুবি শিক্ষক সমিতি নির্বাচনের প্যানেল ঘোষণা

কুবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৪:৩৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০১৯ এর প্যানেল ঘোষণা করা হয়েছে।  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ‘নীল দল’ পূর্ণ প্যানেল এবং  বিএনপিপন্থী স্বাধীনতা, ঐতিহ্য ও জাতীয়তাবাদে বিশ্বাসী ‘সাদা দল’ ১৫টি পদের বিপরীতে চারটি পদের আংশিক প্যানেল ঘোষণা করেছে।

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু পরিষদ সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নীল দলের প্যানেল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে। এতে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শামিমুল ইসলামকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে মোট ১৫টি পদের পূর্ণ প্যানেল ঘোষণা করে বঙ্গবন্ধু পরিষদ।
নীল দলের প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মেহেদী হাসান ও মোহাম্মদ জিয়া উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মো. সাদেকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল হক ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. সজল চন্দ্র মজুমদার, ড. স্বপন চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ মিজানুর রহমান, হুমায়ুন কাইসার, মোঃ মেহেদী হাসান, মোহাম্মদ জসিম উদ্দিন ও জান্নাতুল ফেরদৌস।
অন্যদিকে বিএনপি সমর্থিত ‘সাদা দল’ প্যানেলের প্রার্থীদের মধ্যে সভাপতি পদে রয়েছেন অধ্যাপক ড. মাসুদা কামাল, সহ-সভাপতি পদে ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ সোলায়মান এবং কার্যকরী সদস্য পদে ড. মোঃ আবদুল হাকিম।
আগামী ১৫ জানুয়ারি (মঙ্গলবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম