রাবিতে মাদক ও র‍্যাগিং বিরোধী র‍্যালি

রাবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১৮:০৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৩
image

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাদকের মতো মরণ ছোবলে আসক্ত হওয়া ও র‌্যাগিংয়ের মতো জঘন্য অপরাধে জড়ানোসহ বিপথে যাওয়ার দায় শিক্ষকরা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। তাই শিক্ষার্থীদের বিপথে যাওয়া থেকে বাঁচাতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আদর্শগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে আহ্বান জানান তিনি।

রাবিতে মাদক ও র‍্যাগিং বিরোধী র‍্যালি
সোমবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালর প্রশাসনের র‌্যাগিং ও মাদক প্রতিরোধ কমিটির আয়োজিত র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশাল র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এদিকে ক্যাম্পাসে র‌্যাগিং করলে ছাত্রত্ব বাতিল ও বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘সিনিয়র শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের নামে কোমলমতি শিক্ষার্থীদের যেভাবে হেনস্থা করে তা কোনওভাবেই কাম্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এবং র‌্যাগ দেওয়ার বিষয়টি প্রমাণ হলে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি