রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভাস্কর্য ও মৃৎশিল্প বিভাগের শাকিলা খাতুনকে সভাপতি এবং গ্রাফিক ডিজাইন ও কারুশিল্প বিভাগের মিঠুন চন্দ্র মহন্তকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের রাবি শাখা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ৩১ তম কাউন্সিল অধিবেশন শেষে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মেহেদী হাসান নোবেল।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তাজুল ইসলাম, রিফাত করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আফরুকুন্নাহার তানিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ অনুপ মন্ডল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নূর উদ্দীন আবির, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয় সম্পাদক তীর্থজিৎ বর্মন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মারজান নকশী, সাংস্কৃতিক সম্পাদক ইশতেহাদ শাফিন, ক্রিড়া সম্পাদক তন্ময় চক্রবর্তী। এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন অনুরাধা দেবী, শাহজাহান, ফারহার সাদীক প্রিয়।
উল্লেখ, অধিবেশনে ১৭ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। বাকি ৪ জনের নাম পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে।







