ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ইবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭
image

‘গ্রন্থগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে র‌্যালিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  এস এম আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত গ্রন্থগারিক আতাউর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমানসহ অর্থনীতি বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালি শেষে সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
এসময় অর্থনীতি বিভাগের জেষ্ঠ অধ্যাপক মুহাম্মদ মামুন, অধ্যাপক দেবাশীষ শর্মা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গ্রন্থগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইবি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি