স্পেন ও অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

ক্যাম্পাস রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৫
image

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি ঢাকার বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্পেনের ইউনিভার্সিদাদ ক্যাতোলিকা স্যান অ্যান্টোনিও ডি মুর্সিয়া (ইউসিএএম) এবং অস্ট্রেলিয়ার নিউ ইরা ইনস্টিটিউট-এর মধ্যে এক সমঝোতা স্মারক প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে স্বাক্ষরিত হয়েছে। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, নিউ ইরা ইনস্টিটিউটের ব্যবসা উন্নয়ন পরিচালক ড. খালেদ হাম্মাদ ও ইউনিভার্সিদাদ ক্যাতোলিকা স্যান অ্যান্টোনিও ডি মুর্সিয়া (ইউসিএএম)-এর সভাপতি জোসে লুইস মেন্ডোজা পেরেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব সায়েন্স- এর ডিন অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শেখ মোহাম্মদ হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন৷
এই চুক্তি অনুসারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা স্পেন ও অস্ট্রেলিয়ার উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে সহজ শর্তে প্রোগ্রাম বিনিময় ও ডিগ্রী লাভ করতে পারবেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম