রাবিতে ‘নিরিখ’ সাহিত্য সম্মেলন শুরু ২৩ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯
image

‘তত্ত্ব ও বাংলার সাহিত্য সংস্কৃতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাবিতে ‘নিরিখ’ সাহিত্য সম্মেলন শুরু ২৩ ফেব্রুয়ারি
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য্য। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মানি মডার্ন সাউথ এশিয়ান ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার হাউডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হান্স হার্ডার। সম্মেলনে বাংলাদেশ, ভারত ও জার্মানি এই তিন দেশের গবেষকরা বিভিন্ন বিষয়ে ৬০টি গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করা হবে। সংবাদ সম্মেলনে সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সহকারি অধ্যাপক মোসা. শামসুন নাহার, ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।   
প্রসঙ্গত, ‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’-এ স্লোগানে শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গত ১১ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে বাংলা সাহিত্য, শিল্প, সমাজ, সিনেমা, অনুবাদ-শিল্প ইত্যাদি বিষয় নিয়ে এ পত্রিকাটি কাজ করে আসছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম