সড়ক সংস্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৯:৩৮আপডেট : ১৭ জুন ২০১৯, ১৯:৪০

সড়ক সংস্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে থাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি থেকে-কুমিল্লা বিশ্ববিদ্যালয় অভিমুখী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৭ জুন) দুপুরে কোটবাড়ি মোড় সংলগ্ন ভাঙা-কর্দমাক্ত রাস্তার পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রাও অংশ নেয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার, ময়নামতি জাদুঘর, বৌদ্ধ মন্দির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা ক্যাডেট কলেজসহ  বেশকিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই রাস্তায়। অথচ ৬ মাসেরও বেশি সময় ধরে সংস্কারের কথা বলে রাস্তাটি পড়ে আছে অবহেলায়। সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তার কাজের কোনও অগ্রগতি হয়নি। ভাঙা এই রাস্তায় দিনদিন ভোগান্তি বাড়ছেই। এ ব্যাপারে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রসহ দায়িত্বশীলদের কোনও ভ্রুক্ষেপই নেই।

আগামী এক মাসের মধ্যে এই রাস্তার সংস্কারকাজ শেষ  না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম