জাবিতে নতুন পাঁচটি আবাসিক হলের নির্মাণ কাজ উদ্বোধন

জাবি প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ২১:২৬আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:৩০

জাবিতে নতুন পাঁচটি আবাসিক হলের নির্মাণ কাজ উদ্বোধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন পাঁচটি আবাসিক হলের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা নিরসন এবং দেশের উচ্চশিক্ষার চাহিদার বিপরীতে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় হলগুলো নির্মিত হবে।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পূর্বপ্রান্তে ছাত্রীদের দুইটি এবং দক্ষিণ-পশ্চিম প্রান্তে ছাত্রদের তিনটি আবাসিক হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

১০তলা বিশিষ্ট প্রতিটি হলে এক হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে এসব হলের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। 

এর আগে গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির অধিকতর উন্নয়নের জন্য প্রায় সাড়ে ১৪শ কোটি টাকা বরাদ্দ দেয় একনেক। 

নির্মাণকাজ উদ্বোধনকালে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের সব কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তন ঘটবে। শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে পরিচিতির ক্ষেত্রে বিশেষ মর্যাদা লাভ করবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের