জবিতে ১৩২ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাস

জবি প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ২১:৪০আপডেট : ০১ জুলাই ২০১৯, ২০:৫৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১৩২ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে।

রবিবার  বিশ্ববিদ্য্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ কমিটির ৬০তম সভায় এ বাজেট পাস হয়। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সভায় ২০১৯-২০ অর্থ বছরের মূল (রাজস্ব) বাজেট পাসের পাশাপাশি ২০১৮-১৯ অর্থ বছরের সংশোধিত (রাজস্ব) বাজেট ১১৭ কোটি ৩২ লাখ টাকা পাস হয়।

বাজেটের গবেষণা ও উদ্ভাবনী খাতে ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। যা মোট বাজেটের মাত্র ১.২৮ শতাংশ।

বাজেটে আয়ের উৎস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ১০ লাখ টাকা, ইউজিসি দিবে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৮ কোটি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ১০৩ কোটি ১৫ লাখ টাকা এবং ও ঘাটতি ১১ কোটি ৫৫ লাখ টাকা, ঘাটতি অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিকট সম্পূরক বাজেট প্রস্তাব চাওয়া হবে।

বাজেটে শিক্ষা উপকরণ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি ক্রয় খাতে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও জবির বহুল আকাঙ্ক্ষিত সমাবর্তন খাতে ৩.৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন ফির অতিরিক্ত।

অগ্নি নির্বাপন খাতে এবারই প্রথম ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তথ্য প্রযুক্তি সরঞ্জামাদি খাতে ৭ লাখ টাকা এবং বইপত্র, সাময়িকী ক্রয় খাতে (লাইব্রেরি) ৫৪ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

গাড়ি রক্ষণাবেক্ষণ খাতে ১ কোটি টাকা, বৈদ্যুতিক সরঞ্জাম খাতে ৩ কোটি টাকা, প্রকাশনা খাতে বাজেট ২০ লাখ টাকা, সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনা ব্যয় ২ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও পরিবহণ খাতে ২টি মিনিবাস (এসি) ও ছাত্র-ছাত্রীদের জন্য ১টি বড় বাস ক্রয়ের জন্য মোট ১ কোটি ৮০ লাখ টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থয়ানে ক্রয় প্রক্রিয়াধীন ১৬টি গাড়ির অতিরিক্ত ব্যয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি