বাকৃবিতে কর্মচারীদের হল থেকে বের করে দিলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৬:১৮আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:০১
image

প্রোভোস্টের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলের কর্মচারীদের হল থেকে বের করে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে আবাসিক শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায় বলে জানা যায়।

বাকৃবিতে কর্মচারীদের হল থেকে বের করে দিলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা অভিযোগ করেন,শহীদ শামসুল হক হলের প্রোভোস্ট অধ্যাপক ড. আল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত হলে আসেন না। হলের হাউস টিউটররাও হলের বিভিন্ন কর্মকাণ্ডের তদারকিতে থাকেন না। এদিকে ১ম বর্ষের তিন শিক্ষার্থীর জ্বরে আক্রান্ত হয়ে পড়ায় ডেঙ্গু আতঙ্কে ক্ষুব্ধ হয়ে ওঠে অন্যান্য শিক্ষার্থীরা। হলে মশা নিরোধক স্প্রে নিয়মিত না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুর দেড়টার দিকে হলের কর্মচারীদের হল থেকে বের করে দেয় তারা।
এ বিষয়ে ওই হলের ছাত্রলীগ সভাপতি সেন্টু রহমান বলেন, ‘হলের বিভিন্ন সমস্যায় প্রোভোস্টকে সময় মতো হলে পাওয়া যায় না। শিক্ষার্থীদেরকে নিজেদের গিয়ে কর্মচারীদের বিভিন্ন কাজের বিষয়ে বলতে হয়। বিভিন্ন সময় হলের পানির সমস্যা, ঝোপঝাড় পরিষ্কার না করাসহ বিভিন্ন বিষয় জানাতে তাকে পাওয়া যায় না।’
এ বিষয়ে প্রোভোস্ট অধ্যাপক ড. আল মামুন বলেন, ‘বিভিন্ন ব্যস্ততায় থাকলেও হলের কোনও কাজেই কখনও বিঘ্নহতে দিই না। গতকালও হলে মশা নিরোধক ব্লিচিং পাউডার স্প্রে করা হয়েছে। শীঘ্রই হল নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে বসে প্রশাসনের সহায়তায় হলে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করবো।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম