ইউল্যাবে সুবিধাবঞ্চিত শিশুদের কম্পিউটার শিক্ষা প্রদান

ক্যাম্পাস রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৭:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:৫১
image

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে ধানমন্ডি ইউল্যাবের কম্পিউটার ল্যাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেসিক কম্পিউটার শিক্ষার আয়োজন করেছিল ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। ‘বেসিক কম্পিউটার লার্নিং ফর আন্ডারপ্রিভেইল চিলড্রেন’ শীর্ষক শিরোনামে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় অংশগ্রহণ করেন রায়েরবাজার লাল-সবুজ স্কুলের শিক্ষার্থী এবং তাদের শিক্ষকবৃন্দ।

ইউল্যাবে সুবিধাবঞ্চিত শিশুদের কম্পিউটার শিক্ষা প্রদান
কর্মশালায় লাল-সবুজ স্কুলের শিশু শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হয়। এছাড়াও এমএসওয়ার্ড-এ টাইপ এবং পেইন্টিং শেখানো হয়। এসময় ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘কম্পিউটার শিক্ষা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ হলেও সুবিধাবঞ্চিত শিশুদের সক্ষমতার বাইরে। আমরা যদি তাদেরকে কম্পিউটারের কারিগরি শিক্ষা দিতে পারি, তবে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং চাকরির বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’
কর্মশালার সার্বিক তত্ত্বাবধান, আয়োজন এবং শিশুদের কম্পিউটার শেখানোর জন্য উপস্থিত ছিলেন ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম