আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্টে স্কলাসটিকা ও সানবিম চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৭

আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্টে স্কলাসটিকা ও সানবিম চ্যাম্পিয়ন আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্টে বালক বিভাগে স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখা চ্যাম্পিয়ন হয়েছে এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানবিম স্কুল। ফাইনাল খেলায় বালক ও বালিকা বিভাগে রানর্স আপ হয়েছে যথাক্রমে চিটাগাং গ্রামার স্কুল ও স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখা।

স্কলাসটিকার উত্তরা শাখার উদ্যোগে স্কুলের এসটিএম মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত তিনব্যাপী এ টুর্নামেন্টে ইংলিশ মিডিয়ামের শীর্ষস্থানীয় ১৩টি স্কুলের উভয় শাখার ১৯টি দল অংশগ্রহণ করে। বালিকাদের মধ্যে তাজরিন তাসনিম খান এবং বালকদের মধ্যে রাদ রহমান সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য স্কুলগুলো হচ্ছে আগা খান,  গ্রিনহেরাল্ড, সানিডেল, ঢাকার দিল্লি পাবলিক স্কুল, আমেরিকান স্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল হোপ, ধানমন্ডি টিউটোরিয়াল, সামার ফিল্ড ও স্কলাসটিকা মিরপুর শাখা।

সমাপনী অনুষ্ঠানে স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখ্য উপদেষ্টা সিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের