সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩
image

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও  সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির প্রতিবাদে এবং সাংবাদিক শামস জেবিনের উপর হামলাকারীর শাস্তির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সবাই  সাংবাদিক জিনিয়ার পাশে আছি। তাকে বহিষ্কার ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি সাংবাদিক জেবিনের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানাই।’
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়র আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ভিসির সাথে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
মানববন্ধনে বশেমুরবিপ্রবির ভিসি খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ এবং সারাদেশের সকল ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয় ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান