বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৯
image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে চবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার জায়গা। যেখানে শিক্ষার্থীরা স্বাধীন মত প্রকাশ করবে। বশেমুরবিপ্রবি’র উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দিয়েছেন সন্ত্রাসবাহিনী। অথচ তিনি এখনও তার সিংহাসনে বহাল তবিয়তে আছেন। অভিভাবকরা সন্তানদের আমাদের হাতে তুলে দিয়েছেন অভিভাবক মনে করে। অথচ আমরা লাঠিপেটা করছি তাদের।’

মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘বশেমুরবিপ্রবি উপাচার্য তার সন্ত্রাসবাহিনী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলার সঠিক বিচার এবং ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার পদ থেকে অপসারণ করা হোক।’

অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এন এম নাছির উদ্দীন। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সব্যসাচী ইমন, অর্থনীতি বিভাগের মাস্টার্সেও শিক্ষার্থী আবিদ খন্দকার, রাজেশ্বর দাস গুপ্ত, একই বিভাগের প্রথম বর্ষের জাহিদুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নোমান হোসেন, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এমদাদুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরজু আহামেদ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম