ইবিতে আইন শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘একুশ শতকে আইন শিক্ষায় সংস্কার ও প্রতিবন্ধকতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। 

ইবিতে আইন শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রভাষক শাহিদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মণ্ডল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের বাকুড়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক ড. জয়ন্ত কুমার সাহা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ
ছাত্র-উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক  ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম,  ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যপক ড. আ ফ ম আকবর হোসাইন, আইন বিভাগের সভাপতি অধ্যপক ড. নুরুন নাহার, বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা একুশ শতকে সময়ের প্রয়োজনে আইন শিক্ষায় বিভিন্ন সংস্কার ও প্রতিবন্ধকতা আলোচনা করে এ থেকে উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করেন ও এ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ‘আইন হচ্ছে সমাজের অন্যতম মূল উপাদান। বিশ্ব প্রতিনিয়ত প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে পরিবর্তন হচ্ছে। তাই সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইনকেও পরিবর্তিত হতে হবে। আইনের সংস্কার ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইন শিক্ষা আমাদের দেশে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। একুশ শতকের এ সময়ে এগুলো সমাধানে আইনের সংস্কার আরও সহজ হওয়া উচিৎ।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম