নোবিপ্রবিসাসের আয়োজনে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’

নোবিপ্রবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১৭:৩৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:৪৫
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) আয়োজনে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় বিএনসিসির রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবিসাসের আয়োজনে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

কর্মশালায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজের সঞ্চালনায় সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মালেক উকিল হলের প্রাধ্যক্ষ ড. ফিরোজ আহমেদ।

আলোচনায় ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘সবসময় সত্যের পক্ষে থেকে কাজ করে যেতে হবে। এ পথে থাকলে বাধা বিপত্তি আসবে। কিন্তু নিজের মধ্যে যদি সততা থাকে তাহলে তাকে কেউ আটকে রাখতে পারবে না।’

ক্যাম্পাস সাংবাদিকতার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ বায়জিদ ইমন বলেন, ‘কখনও পিছপা হওয়া যাবে না। সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের কাছ থেকে হুমকি, অনৈতিক প্রস্তাব, ক্যারিয়ারের উপর হুমকি এসব আসতে পারে। কিন্তু ক্যাম্পাস সাংবাদিকদের এসবে গা ভাসিয়ে দিলে চলবে না।’ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম