সিআইইউতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০১৯, ২০:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২০:২২

সিআইইউতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেমিনার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ‘সমসাময়িক ইস্যু ও বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তার বক্তব্যে সাবেক জাপানস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রসহ বৃহৎ শক্তিগুলোর সঙ্গে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে। দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর চীন ও ভারত সফর ইতিমধ্যে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

সিআইইউয়ের ‘ইনস্টিটিউট অব গভর্নেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস’ (আইজিডিআইএস) এই সেমিনারের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, অধ্যাপক, বিভাগীয় শিক্ষকরা ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পররাষ্ট্র ও বৈদেশিক নীতিতে আমাদের করণীয়সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তিনি সিআইইউর শিক্ষার্থীদের জন্য ‘ফরেন পলিসি’ নামের একটি কোর্সও চালু করারও পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, সম্ভাবনার পথে আগামির বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার কোনও বিকল্প নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাইরের দেশগুলোর সঙ্গে একটা শক্ত অবস্থান তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।

সিআইইউর ইনস্টিটিউট অব গভর্নেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস এর পরিচালক ড. সৈয়দ মনজুর কাদেরের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মোহাম্মদ বদিউল আলম, রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রাশেদা খানম, ইতিহাসবিদ অধ্যাপক ড. মাহমুদুল হক, সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে জাপানের সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলামের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য। পরে শিক্ষকদের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা তাদের মতামত তুলে ধরেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের