পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাবেন ৬৩ শিক্ষার্থী। কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো.আবদুল হামিদ এ স্বর্ণপদক প্রদান করবেন।
কৃষি অনুষদের ১০ জন, ব্যবসায় প্রশাসন অনুষদের ১১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ১০ জন, পশু পালন অনুষদের পাঁচ জন, দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৬জন, ভেটেরিনারি অনুষদের ১১জন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের ৪জন, মাৎস্য বিজ্ঞান অনুষদের ৮ জন এই পদক পাবেন।
পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনর রশীদ ৬৩ কৃতি শিক্ষার্থীকে স্বর্নপদক প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তন অনুষ্ঠিত হবে।








