বঙ্গবন্ধু বিজ্ঞানমনস্ক ছিলেন: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৬
image

‘বিজ্ঞানী হওয়ার চাইতে বিজ্ঞান মনস্ক হওয়া অনেক বেশি জরুরি। ল্যাবরেটরি প্রকোষ্টে গবেষণা করে নানা আবিষ্কারে অনেকে খ্যাতির শীর্ষে উঠেছেন। কিন্তু বিজ্ঞানমনস্কতা তাদের নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানী ছিলেন না কিন্তু তিনি বিজ্ঞানমনস্ক ছিলেন’ বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়েজিত ‘বঙ্গবন্ধু দর্শন’ শীর্ষক আলোচনা ও বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

বঙ্গবন্ধু বিজ্ঞানমনস্ক ছিলেন: ইবি উপাচার্য
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক।

বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জুরা খাতুন লাবণী। এছাড়াও বিভাগের অধ্যাপক ড. নিলুফা আখতার বানু, অধ্যাপক ড. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণসহসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। শেষে বিভাগের শিক্ষার্র্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম