ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন দিবস পালিত

ইবি প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ১৬:২৬আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৬:৪০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন দিবস পালিত ‘দূর্নীতিমুক্ত আইনের শাসন, প্রতিষ্ঠা করবে লোকপ্রশাসন’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, পিঠা উৎসব, আন্তঃসেশন খেলা, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিভাগটি।

বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই র‍্যালি যাত্রা করে। র‌্যালির নেতৃত্ব দেন বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু। দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন, খেলায় বিজয়ী ও বিভাগের সর্বোচ্চ রেজাল্টধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনসভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামন, প্রফেসর গিয়াস উদ্দিন, প্রফেসর ড. লুতফর রহমান, প্রফেসর ড. মুন্সি মুর্তুজা আলী, প্রফেসর ড. ফকরুল ইসলাম, সহযোগী অধ্যাপক এসএম শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের