কেমিক্যাল ল্যাবের গরম পানিতে শাবির দুই শিক্ষার্থী দগ্ধ

শাবি প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ১৯:৫২আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:৫৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কেমিক্যাল ল্যাবে কাজ করার সময় ডিভাইস থেকে গরম পানি ছিটকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দুই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আহত শিক্ষার্থীরা হলেন সিইপি বিভাগের ২০১৫-১৬ সেশনের আব্দুল্লাহ আল নাসিম ও তাহমিদুল করিম।

সোমবার (৯ মার্চ) বিকালে দুই শিক্ষার্থী দগ্ধ হওয়ার বিষয় নিশ্চিত করেন সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ।

ঘটনার বিষয়ে অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, আজ দুপুরে বিভাগের থিসিস ল্যাবে ‘অটোক্লেভ’ নামক এক ডিভাইসে তারা কাজ করছিল। ডিভাইসের প্রি-কন্ডিশন হলো, এতে কাজ করার সময় তার টেম্পারেচার লো রাখতে হয়। কিন্তু আমার ধারণা, তারা কোন ব্যস্ততার কারণে টেম্পারেচার লো না করে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে এ ডিভাইস থেকে গরম পানি তাদের শরীরের উপর পড়ে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

তিনি আরও বলেন, দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে। তবে সিলেটে বার্ন ইউনিট না থাকায় এবং আরও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকাতে পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

বিভাগের এক সিনিয়র শিক্ষক বলেন, তাদের শরীরের ১৮-২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম