অসহায়দের জন্য একদিনের বেতন দান করছেন ইবি শিক্ষকরা

ইবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৮:৫২আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:১৭
image
 
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী হানা দিয়েছে করোনাভাইরাস। আমাদের দেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এতে খাদ্য সংকটে পড়ছে দিনমজুররা। তাদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। শুক্রবার ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুবিধাবঞ্চিতদের অসহায়ত্বের কথা ভেবে ইবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুঃস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকদের একদিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, 'আমরা সবাই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী