৩১ মে পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

জাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২০:০৪ আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২০:০৮
image

 

করোনাভাইরাসের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি পাঁচ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমূহ  বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। রবিবার (২৬ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবার মতো জরুরি পরিষেবা চালু থাকবে।
এর আগে, এই মহামারী বিস্তার রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৮ মার্চ থেকে একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

/এনএ/
সম্পর্কিত
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
সর্বশেষ খবর
মহাকাশে মৃত তারা শনাক্ত, সৌরজগতে ভবিষ্যতে যা ঘটবে
মহাকাশে মৃত তারা শনাক্ত, সৌরজগতে ভবিষ্যতে যা ঘটবে
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
একদিনে হাম উপসর্গে দুই জনের মৃত্যু
একদিনে হাম উপসর্গে দুই জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে