রাবিতে বিভাগীয় সভাপতি নিয়োগ: হাইকোর্টের রায় স্থগিত সুপ্রিমকোর্টের

রাবি প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ২২:৪৫আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:০৩
image

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি নিয়োগে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বুধবার (২২ জুলাই) সুপ্রিমকোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান হাইকোর্টের দেওয়া এ স্থগিতাদেশ বাতিল করেন।  

রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মে রাবি প্রশাসন ক্রপসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক আবুল কালাম আজাদকে নিয়োগ প্রদান করে। পরবর্তীতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ বিভাগের শিক্ষক অধ্যাপক মু. আলী আসগর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট করেন। যার প্রেক্ষিতে গত ৭ জুলাই হাইকোর্ট বিভাগের (ভার্চুয়াল কোর্ট) বিশ্ববিদ্যালয়ের ক্রপসায়েন্স বিভাগের সভাপতি নিয়োগের আদেশটি স্থগিত করে।  

হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশটি চ্যালেজ্ঞ করে আপিল বিভাগে রিট করে রাবি প্রশাসন। আজ আপিল বিভাগের চেম্বার আদালতে উক্ত আপিলের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ৭ জুলাই হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত করেন। উক্ত আদেশের ফলে ক্রপসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে অধ্যাপক আবুল কালাম আজাদের আর কোনও বাধা রইল না।

শুনানিতে রাবি প্রশাসনের পক্ষে অংশ নেন আইনজীবী মাহবুবে আলম ও সাবেক বিচারপতি ব্যারিস্টার এ.বি.এম আলতাফ হোসেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান