ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে ছাত্রলীগ কর্মীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ১৯:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২০:৪৫

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে ছাত্রলীগ কর্মীদের অবস্থান ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিসহ দুই দাবিতে অবস্থানে বসেছেন ছাত্রলীগের ছয় নেতাকর্মী। সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানে বসে তারা। তাদের দুই দাবি হলো ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর।
অবস্থানকারী ওই ছয় ছাত্রলীগ কর্মী হলেন কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হল ছাত্র সংসদের সাবেক জিএস ইমাম হাসান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী শাকিবুল ইসলাম, লিমন সিকদার, মুহসীন হল ছাত্রলীগের কর্মী সোয়েব আহাম্মেদ সাজিব, মেহেদী হাসান, এস এম হল ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ। অবস্থানকারীরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
জানতে চাইলে কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দুই দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা টানা অবস্থান করবো। এর জন্য আমরা সময় বেঁধে দেবো। এর মধ্যে যদি দাবি আদায়ের বিষয়ে কোনও আশ্বাস না পাই, তাহলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।’

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম