শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু করলো রাবি

রাবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৮:২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু করলো রাবি

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ যেমন ডিজিটাল হচ্ছে, আমরাও বিশ্ববিদ্যালকে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে নিতে চেষ্টা করছি। প্রাতিষ্ঠানিক ই-ইমেল আইডি আধুনিকতার একটি উদাহরণ।’ এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পরিচয়ের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

আইসিটি সেন্টারের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রাহেল মাহফুজ সরকার সঞ্চালনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ জামান এই সেবার বিভিন্ন দিক তুলেন ধরেন। অধ্যাপক আসিফ জামান বলেন, ‘অফিসিয়াল এ মেইল আইডি শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এ সুবিধাটি ছাত্রত্ব শেষ হওয়ার পর ৬ মাস পর্যন্ত চালু থাকবে। তবে কারোর গবেষণা বা বৃত্তির জন্য মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে বিষয়টি বিবেচনা করা হবে।’

তিনি আরও জানান, শিক্ষার্থীদের http://emailapp.ru.ac.bd-তে সাইন-আপ করতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে আবেদনটির ভেরিফিকেশন সম্পন্ন হয়ে আবেদন ফরমে প্রদত্ত ভেরিফিকেশন ই-মেইলে লগইন সম্পর্কিত তথ্য পাঠানো হবে। পাঠানো তথ্যের ভিত্তিতে http://mail.ru.ac.bd- তে লগইন করে ই-মেইল সেবাটি ব্যবহার করা যাবে।

আইসিটি সেন্টার সূত্রে জানা যায় যে, G Suite for Education -এর আওতায় প্রদত্ত এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা Google Docs, Google Slides, Google Sheet, Google Forms, Google Calendar ও Hangout সহ আরও কয়েকটি সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার এই সেবাটি প্রদান করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম