নতুন উপাচার্য পেলো ডুয়েট

ডুয়েট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:৪৩
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) এক আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নতুন উপাচার্য পেলো ডুয়েট
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ায় পদটিতে শূন্যতার সৃষ্টি হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরীকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।
 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের