কুবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কুবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০৯:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১২:৪৩

চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। ২ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি পালন করে তারা। ১০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার তারিখ না হলে লাগাতার কর্মসূচি চালু রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

কুবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনে তালা

এসময় শিক্ষার্থীরা বলেন, 'সবকিছুই তো খোলা আছে, তবে পরীক্ষার হল কেন বন্ধ থাকবে? আমাদের পরীক্ষা নিতে হবে না হয় আরও কঠোর আন্দোলনে যাব।'

বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, 'আমাদের অনার্স শেষ হওয়ার কথা ২০১৯ সালে। যদি যথাসময়ে শিক্ষা কার্যক্রম শেষ হতো তবে আমরা বিভিন্ন চাকরির নিয়োগ ও ৪১ তম বিসিএসে আবেদন করতে পারতাম। কিন্তু প্রশাসনের হেলাফেলায় আমরা এখন ৪৩ তম বিসিএসেও আবেদন করতে পারব কিনা সেটা নিয়ে শঙ্কায় আছি।'

বিক্ষোভ কর্মসূচি চলাকালে কুবি রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের (ভারপ্রাপ্ত) শিক্ষার্থীদের শীঘ্রই চূড়ান্ত পরীক্ষা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, 'আমাদের ভিসি স্যার স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইউজিসি থেকে মৌখিক সম্মতি এনেছে। আজ সকাল থেকেই উপাচার্যের নির্দেশনায় আমরা পরীক্ষার রুটিন তৈরিসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছি। শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

এছাড়াও তিনি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যকে ফোনের মাধ্যমে কথা বলিয়ে দেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'ইউজিসির সভায় এ নিয়ে আলোচনা করেছি। সকল উপাচার্যগণই দ্রুত পরীক্ষা নেয়ার ব্যাপারে একমত হয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটিকে রুটিন তৈরিসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে বলেছি। সিদ্ধান্ত আসলেই দ্রুত পরীক্ষা নেব।'

এরপর উপাচার্যের আশ্বাসে সাড়ে ১১টার দিকে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এর আগে ২৫ নভেম্বর পরীক্ষার দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন করে ও কুবি উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম