শাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতা

শাবি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ২৩:৩৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:০২

চলচ্চিত্রের ভাষার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে 'আমার চোখে মুক্তিযুদ্ধ’ শিরোনামে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতার আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি।’ সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে  তথ্য জানান সংগঠনটির সভাপতি ফাহিম আল হৃদয়।

শাবি চোখ ফিল্ম সোসাইটি

তিনি বলেন, প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তবে প্রতিযোগিদের কিছু নির্দেশনা মানতে হবে যেমন চলচ্চিত্রটি অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত হতে হবে, শব্দ সংখ্যা নির্ধারিত নয়, বাংলা এবং ইংরেজি দুই ভাষা ব্যবহার করা যাবে, একজন ব্যক্তি একাধিক রিভিউ লিখতে পারবে।

চলচ্চিত্রের রিভিউ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চোখ ফিল্ম সোসাইটির ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/chokhfilmsociety জয়েন করতে হবে এবং রিভিউ ফেসবুক গ্রুপেই পোস্ট করতে হবে। পোস্ট করার ক্ষেত্রে শুরুতে চলচ্চিত্রের নাম, পরিচালক, মুক্তির সাল ও সেই চলচ্চিত্রের পোস্টার বা স্থিরচিত্র থাকতে হবে। কোনও প্রকার কপি লেখা গ্রহণযোগ্য হবে না, পোস্টে অবশ্যই ‘আমারচোখেমুক্তিযুদ্ধ’ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, গতকাল (রবিবার) থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। ২১ ডিসেম্বর অনলাইনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে  সেরা তিনজনকে মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেওয়া হবে।

বিস্তারিত https://www.facebook.com/events/663799564299024  এই ইভেন্ট থেকে জানা যাবে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম