পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন

পবিপ্রবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪

কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. হারুনর রশীদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্ত শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আরিফ আহমেদ জুয়েল, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান টমাস, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, কর্মচারী পরিষদের সভাপতি মজিবর মৃধাসহ আরও অনেকে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ বলেন, ‘যেকোনও মূল্যেই হোক বঙ্গবন্ধুর অবমাননাকারীদের রুখে দিতে হবে। বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা।’

এদিকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তার জীবনাদর্শ পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি জানান সিনিয়র অধ্যাপক ও পবিপ্রবি'র ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান। অন্যান্য বক্তারা বলেন, পাকিস্তানের দোসররা এখনও স্বাধীন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি