স্বাস্থ্যবিধি মেনে শাবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

শাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ১৮:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৮:৩০

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, ‘দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস শেষে আমরা পরীক্ষা শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের যখন যা প্রয়োজন হয়েছে তা দেওয়ার চেষ্টা করেছি। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো সেশনজট মুক্ত রাখা। এজন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আশা করি, সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা পরীক্ষা শেষ করতে পারবো।’ এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য সেমিস্টারের পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান, সৈয়দ মুজতবা আলী আবাসিক হলের প্রভোস্ট ও একই বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবাল।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের