বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর বাস শ্রমিক কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিবাদী ভাষায় ’বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলাকারী ও নেতৃত্বদানকারী মনির-কাওসারের বিচার চাই’, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর, ‘শিক্ষার্থীদের উপর হামলা পুলিশ কেন নিরব’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা।

পরে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান জুয়েল, শাহরিয়ার আবেদিন ও মেহরাব, গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ রাফি, পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মারুফ, জিওগ্রাফি অ্যান্ড ইনভারমেন্টাল সাইন্সের শিক্ষার্থী রাজু শেখসহ আরও অনেকে। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার পর প্রশাসন এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বিকারচিত্তে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই এ যায়গায় ব্যর্থ হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। রাষ্ট্রের কাছে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস তারা কোথায় পাচ্ছে? পরিবহন শ্রমিকদের এই শক্তির উৎস কোথায়?’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের কোনও শিক্ষার্থীই জীবনের নিরাপত্তা পায় না। দেশের ভবিষ্যত কান্ডারিদের উপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবো।’ আর যেন কোনও শিক্ষার্থীর গায়ে আঘাত না আসে এমন ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এলাকাস্থ রুপাতলী এলাকার মেসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বাস শ্রমিকরা। এ ঘটনায় অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম