ইবি ছাত্র উপদেষ্টা স্মরণে দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি
১০ মার্চ ২০২১, ১৭:৫৬আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান করোনাজনিত ফুসফুসের জটিলতায় মারা গেছেন।

বুধবার (১০ মার্চ) বাদ জোহর তার রূহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ দোয়ার আয়োজন করে।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলী উপস্থিত ছিলেন।

এছাড়া ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, গণিত বিভাগের সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর ড. আনিছুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী শহীদ মো. তারেকসহ বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনাজনিত মারাত্মক ফুসফুসের জটিলতা নিয়ে মৃত্যুবরণ করেন প্রফেসর ড. সাইদুর রহমান। গত ২৫ ফেব্রুয়ারি ভোরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি