রাবি প্রশাসনের অপসারণের দাবিতে ফের আন্দোলনে শিক্ষকরা

রাবি প্রতিনিধি
২১ মার্চ ২০২১, ১৯:২২আপডেট : ২১ মার্চ ২০২১, ১৯:২২

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ঘটনায় অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিসহ বর্তমান প্রশাসনের অপসারণর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

প্রসঙ্গত, বর্তমান প্রশাসনের অপসারণের দাবিতে দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দের ব্যানারে ২০১৯ সাল থেকে আন্দোলন করে আসছে প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। মাঝে দেড় মাস আন্দোলন বন্ধ থাকলেও রবিবারের কর্মসূচি দিয়ে ফের আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন তারা।

কর্মসূচিতে শিক্ষকেরা বলেন, 'ভিসি শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার চেয়ে নিয়োগ নিয়েই বেশি আগ্রহী। বর্তমান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অপূর্ণ। যারা আছেন তারা রুটিন দায়িত্ব পালন করছেন। যারা নিয়োগ বাণিজ্যের জন্য লোক ধরে নিয়ে আসছে ভিসি তাদের নিয়ে মিটিং করছেন। তার কথার সঙ্গে কাজের সামঞ্জস্য নেই। বর্তমান ভিসি, প্রো-ভিসির বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে। আমরা এ প্রশাসনের অপসারণ চাই।'

কর্মসূচি থেকে শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পুরনজিত মহালদারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান উল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষকেরা সরকারের বিভিন্ন দপ্তরে বর্তমান প্রশাসনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন। এসব অভিযোগ তদন্তে বর্তমান ভিসি অধ্যাপক সোবহান ও প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ প্রশাসনের কয়েজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। অভিযোগের পর থেকেই শিক্ষকেরা বর্তমান প্রশাসনের অপসারণ চেয়ে আন্দোলন করে আসছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি