কুবি কর্মকর্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ২০:২৯আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২০:২৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অর্থ ও হিসাব দপ্তরের মো. আবু তাহের ও প্রকৌশল দপ্তরের আব্দুল লতিফ। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৩ ভোটের ব্যবধানে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মোহাম্মদ নুরুল করিম চৌধুরীকে হারিয়ে ৪৮ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন অর্থ ও হিসাব দপ্তরের মো. আবু তাহের। অন্যদিকে, ১১ ভোটের ব্যবধানে রেজিস্ট্রার দপ্তরের মো. জাকির হোসেনকে হারিয়ে ৫২ ভোট পেয়ে প্রকৌশল দপ্তরের আব্দুল লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি- এস.এম শহিদুল হাসান ও মুহাম্মদ জিল্লুল হাসান, যুগ্ম সম্পাদক মো: আখতার হোসেন ও মোঃ সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ময়নাল হোসেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রায়হানুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহআলম খান।

এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন, জিনাত আমান, বিপলব মজুমদার, আব্দুল্লাহ-আল-মামুন, মো. মিজানুর রহমান ও ড. এ. কে. এম. হেলাল মোর্শেদ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের