হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেলেন জাপানের 'বেস্ট পেপার অ্যাওয়ার্ড'

হাবিপ্রবি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ১৬:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৬:৩৯

প্ল্যান্ট সাইন্সের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য 'বেস্ট পেপার অ্যাওয়ার্ড' পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) শিক্ষক ড. মো. হাসানুর রহমান।   

প্ল্যান্ট ও সেল ফিজিওলজি জার্নালে  প্রকাশিত গবেষণা পত্রটির জন্য 'দ্য জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট' তাকে এ পুরস্কারে ভূষিত করে। উক্ত গবেষণাপত্রের মূল বিষয়বস্তু ছিল উদ্ভিদের ভ্রুণ উৎপাদনে প্যারেন্টাল জিনের অবদান। এটি কোষ লেভেলে প্যারেন্টাল জিনের অবদান নিয়ে প্রথম গবেষণা, যা উদ্ভিদের ডেভেলপমেন্ট, উৎপাদন বৃদ্ধি, রোগ নিরূপণ এবং প্রজননের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করবে।     

দ্য জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট তাদের অফিসিয়াল পেজ থেকে জানায়, এই অ্যাওয়ার্ড পাওয়ার সম্মানি হিসাবে একটি সনদপত্র ও দুই লক্ষ জাপানিজ ইয়েন প্রদান করা হবে। জাপানে প্রতিবছর প্ল্যান্ট সেল ও ফিজিওলজির বেস্ট গবেষণাপত্রকে তারা এই সম্মননা প্রদান করে আসছে। 

ড. হাসানুর  রহমান বর্তমানে হাবিপ্রবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি জাপানের টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. তাকাসী ওকামোতোর অধীনে  ২০১৯ সালে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বেস্ট পেপার অ্যাওয়ার্ড মনোনীত হওয়ার পর ড. রহমানের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, এই পুরস্কারটি আগামীতে আমাকে আরও ভালো গবেষণা করতে আনুপ্রাণিত করবে।'

তিনি গবেষণার পরিকল্পনার ব্যাপারে বলেন, 'বর্তমানে নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন নিয়ে কাজ করছি। এছাড়াও আইভিএফ পদ্ধতিতে জিন শনাক্ত ও কার্যকারিতা বিশ্লেষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বন্যা/ খরা সহিষ্ণু জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করার ইচ্ছা রয়েছে।'   

প্ল্যান্ট সেল ও ফিজিওলজি জার্নালে উক্ত গবেষণা পত্রটি ২০১৯ সালে প্রকাশিত হয়। যা যাচাই-বাছাই শেষে ২০২১ সালে এসে বেস্ট অ্যাওয়ার্ড হিসেবে মনোনীত হয়। 

উল্লেখ্য, দ্য জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট জাপানের বৃহত্তর উদ্ভিদ বিজ্ঞানীদের সংগঠন। সংগঠনটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠা লাভ করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম